,

লন্ডনে ইউনূস-তারেক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তার দাবি, এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনার ‘ষোলো আনা প্রভুত্ব’ এবং ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে’ এমন পরিস্থিতিতে তারেক-ইউনূসের এই বৈঠক অত্যন্ত জরুরি। আগামীকালের (শুক্রবার) বৈঠক নির্বাচন, সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই তারেক-ইউনূস বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’

বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দের বিষয়টি সামনে এনে রিজভী বলেন, ‘নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই এই অপপ্রচার।’

পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়