সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে একমত ইসি

রাজনৈতিক দল নয়, জনগণের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতিসংঘ
কূটনৈতিক প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি: আমাদের সময়

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতিসংঘ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয়, সব জনগণের মতের প্রতিফলন থাকতে হবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিকাব) টকে এসব কথা বলেন গোয়েন লুইস।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ। আর আগামী জাতীয় নির্বাচনে টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ। তবে নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে।

দেশে রাষ্ট্রব্যবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে বেশ কথা চলছে। নির্বাচন না সংস্কার, কোনটি আগে চান—এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের।

বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নারী-পুরুষ ও জাতিসত্ত্বা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত। দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত বলে জানান এই প্রভাবশালী কূটনীতিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার