,

গাজায় ‘গণহত্যা’ নিয়ে প্রতিবাদ জানালেন হলিউড তারকারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন হলিউড তারকারা। জোকারখ্যাত হোয়াকিন ফিনিক্স, পপ কালচারের জনপ্রিয়া পেদ্রো পাস্কাল, রিজ আহমেদ এবং গুইলিয়েরমো দেল তোরোর মতো হলিউডের খ্যাতনামা তারকারা গাজায় চলমান হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে একটি চিঠি লিখেছেন।

গতকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, চলচ্চিত্র শিল্পের নীরব নিন্দা জানিয়ে একটি চিঠিতে সই করেছেন।

এই পিটিশনে ৩৭০ জনেরও বেশি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সই করেছেন। তারা ইসরায়েলের হাতে নিহত ফাতিমা হাসুনার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ফাতিমা হাসুনা ছিলেন গাজার একজন তরুণ ফটোসাংবাদিক, যিনি ‘পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামক ডকুমেন্টারির মুখ্য চরিত্র। এই ডকুমেন্টারিটি চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার প্রদর্শিত হয়।

চিঠির সংগঠকরা জানান, ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশও এই চিঠিতে সই করেছেন। তিনি ছিলেন ক্যানসের চলচ্চিত্র উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি। এছাড়া রুনি মেরা, মার্কিন স্বাধীন চলচ্চিত্র পরিচালক জিম জারমাশ এবং ‘লুপিন’ সিরিজের তারকা ওমর সি-ও সই করেছেন।

চিঠিতে স্বাক্ষরকারী অন্যান্য তারকার মধ্যে রয়েছেন রিচার্ড গির, মার্ক রাফালো, গাই পিয়ার্স, সুসান সারানডন, হাভিয়ের বারডেম, এবং পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ, পেদ্রো আলমোদোভার, আলফন্সো কুয়ারন, মাইক লি। তারা তাদের শিল্পের এই নীরবতায় ‘লজ্জিত’ বলে উল্লেখ করেছেন।

চিঠির মূল বার্তা হলো, গাজায় চলমান মানবিক সংকটের প্রতি শিল্পী সমাজের নীরবতা ও অমনোযোগিতা। তারা শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট