,

গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন: মঈন খান

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। কারণ, গণতন্ত্রের জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তাই দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন।’

জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। যা পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ’

তিনি বলেন, ‘ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর একটি দল গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারা সবসময় জনগণের মতামত উপেক্ষা করেছে। ফলে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন ঘটে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রসঙ্গে মঈন খান বলেন, ‘শহিদ জিয়া বঙ্গভবনে বসে রাজনীতি করেননি; তিনি তৃণমূলে ছুটে গেছেন এবং দলকে সংগঠিত করেছেন। তিনি ছিলেন একজন অনন্য প্রতিভার অধিকারী। শিল্প ও সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেছেন। গ্রামীণ শিল্প, গান ও প্রতিভাকে কাজে লাগাতে গ্রাম থেকে শিল্পী এনেছেন এবং বিদেশ সফরে বাউলদের সঙ্গে নিয়েছেন। তিনি শহরের নয়, গ্রামের আদর্শ লালন করতেন। জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং নিজের জীবনের পরোয়া না করে নেতৃত্ব দেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট