রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে ফের অভিযান চালিয়ে যা বলল দুদক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে গত ১৫ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার প্রায় এক মাস পর আবারও বিসিবির কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক।

আজ দুপুর ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দুদকের চার সদস্যের দল। যদিও তাদের আজকের অভিযানের সঙ্গে আগের অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

দুদক কর্মকর্তারা আজ এসেছিলেন মূলত তৃতীয় ডিভিশন ক্রিকেটের কোয়ালিফাইংয়ে অনিয়ম যাচাই-বাছাই করতে। অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তা বলেছেন, ‘তৃতীয় ডিভিশন কোয়ালিফাইংয়ে আগে এন্ট্রিটা সহজ ছিল। সেসময় ৬০-৭০টি দল অংশগ্রহণ করতে পারত। কিন্তু ২০২২ সালের পর একটা বার (বাঁধা) তৈরি করা হয়। একটা রেস্ট্রিকশন চলে আসে। সেখানে ২-৩ টার বেশি দল অংশগ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে প্রতিযোগিতা কমে আসছে। জাতীয় দলে খেলোয়াড়দের পাইপলাইনটা তাতে সীমিত হয়ে ছিল।…আমরা রেকর্ডপত্র সংগ্রহ করতে এসেছি। অনেকের সঙ্গে কথা বলেছি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাজ ছিল থার্ড ডিভিশনের কোয়ালিফাইংটা নিয়েই কাজ করেছি। এখানে কোনো অনিয়ম ছিল কি না সেটাই খতিয়ে দেখেছি। এছাড়া আজকে বিসিবির গঠনতন্ত্র কতটুকু বৈধ বা সিদ্ধ সে ব্যাপারটাও আমরা পর্যালোচনা করেছি। …গঠনতন্ত্র পর্যালোচনা করে যেটা দেখেছি, এটা (বিসিবি) খুব সুন্দর একটা সংগঠিত প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গায় আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই।…এই বিষয়টা আরও পর্যালোচনা করব।’

নিজেদের কার্যপদ্ধতি সম্পর্কে দুদক কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করি। সেই আলোকে একটা রিপোর্ট তৈরি করি। সেই রিপোর্ট দেখে কমিশন যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’

এর আগে, বিসিবির একাউন্ট থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর নিয়ে হইচই পড়েছিল। এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গেও কথা বলবে দুদক, ‘আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফারের একটি সাম্প্রতিক সংবাদ দেখেছেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। তাদের ব্যাখ্যা অনুযায়ী, রিস্ক জোন ব্যাংক থেকে নিরাপদ ব্যাংকে ট্রান্সফার করেছে তারা। এটা তাদের ব্যাখ্যা। আমরা প্রেসিডেন্টের (ফারুক আহমেদ) সঙ্গে কথা বলব। সেই সংক্রান্ত রিপোর্ট আরও যাচাই-বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব।’

 

এ জাতীয় আরও খবর

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর