রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির অনাপত্তিপত্র পেলেন মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক খেলতে না আসার সিদ্ধান্ত জানানোয় আইপিএলের মাঝপথে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। যদিওবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমে বিষয়টি জানতোই না। অবশেষে আজ মোস্তাফিজকে এক সপ্তাহের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দেয় বিসিবি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজকে এনওসি দেওয়ার তথ্য জানায় বিসিবি। সেখানে বলা হয়, বিসিবির ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতে চলতি আইপিএল খেলার জন্য ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল ১৭ মে শারজায় বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য মোস্তাফিজকে পাওয়া যাবে।

১৮ থেকে ২৪ মে পর্যন্ত গ্রুপপর্বের বাকি তিনটি ম্যাচ খেলবে দিল্লি। ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। এর পরের ম্যাচে আগামী ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি। অর্থাৎ, মোস্তাফিজকে আপাতত ৩ মাচের জন্য এনওসি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দুই কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও সবশেষ আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে ব্যক্তিগত কারণে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাড়ালে ভাগ্য খেলে বাংলাদেশি এই তারকার। ৬ কোটি রুপির রেকর্ডমূল্যে বাঁহাতি এই পেসারকে কিনে নেয় দিল্লি।

এ জাতীয় আরও খবর

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর