,

এবার মধ্যপ্রাচ্যে শাকিবের ‘বরবাদ’

news-image

বিনোদন প্রতিবেদক : গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমাপ্রেমীদের মন জয় করে এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, ডেনমার্কেও। ব্যবসাসফল এই সিনেমাটি এবার দেখতে পারবেন মধ্যপ্রাচ্যের দর্শকরাও।

আজ বৃহস্পতিবার ‘বরবাদ’ মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। এর আগে ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘মারকো’ ও ‘হিট’র মতো ব্লকবাস্টার সিনেমার মধ্যপ্রাচ্য মুক্তিতে যুক্ত ছিল এই পরিবেশক প্রতিষ্ঠান। নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন সিনেমা পরিবেশনা করে থাকে তারা।

‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ।

প্রযোজকের কথায়, ‘মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি থাকেন। সেই সঙ্গে ইন্ডিয়ানও থাকেন। আশা করছি, তারা সকলে থিয়েটারে গিয়ে ‘বরবাদ’ দেখবেন।’

উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ। সিনেমাটি মুক্তির একমাসে প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট