,

শেখ হাসিনাকে ওসামা বিন লাদেনের খালোতো বোন বললেন রিজভী

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের খালাতো বোন হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে। তিনি এখন ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে, কেউ বাঁচতে পারবেন না। ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রিজভী বলেন, ‘বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না–এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে–সে ধরণের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক। দেশে ১২ কোটি ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে ৬০ কোটি ৩৫ লাখ। ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন। ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত, তারা অসহায়। তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়