সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল বিএনপি: ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল, নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সরকার গঠন করতে চায়। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষ আপনাদের, একে রক্ষা করার দায়িত্বও আপনাদের।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও মলানী উচ্চ বিদ্যালয়ে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

এরপর তিনি মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং চিলারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আপনাদের সকলের দোয়ায়, চেষ্টায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষ কে যদি আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের জন্য যেটা কল্যাণ হয়, ভালো হয় সেই কাজগুলোই আমরা করব, ইনশাআল্লাহ।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না। মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে মানুষ ছুঁড়ে দিয়েছে আপনাদেরকেও ছুঁড়ে দিবে। সুতরাং অন্যায় যেন কেউ না করেন সেদিকে খেয়াল রাখবেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট