শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সম্মাননা স্বারক প্রদান করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বাংলাদেশে আমেরিকার মতো নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার। যাতে প্রার্থীদের যুক্তিতর্ক শুনে মানুষ কাকে ভোট দেবে সিদ্ধান্ত নিতে পারে।’

আজ বৃহস্পতিবার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিন দিনব্যাপি আয়োজিত উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা সিএসসি।

ইশরাক হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। তারাই দেশের ভবিষ্যৎ কান্ডারি। আমাদেরকে ট্যালেন্ট খুঁজে বের করতে হবে। প্রযুক্তিগত উদ্ভাবনী সাধনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ’

তিনি বলেন, ‘আশাকরি আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পারব। ভবিষ্যৎ বাংলাদেশ হবে পৃথিবীর সমৃদ্ধশালী একটি দেশ। যুক্তিতর্ক করে পলিসি নির্ধারণ হবে। কোনো হানাহানি থাকবে না। শিক্ষার্থীদের আর যেন রাস্তায় নামতে না হয়, সে দিকে সবাইকে গুরুত্ব দিতে হবে। ’

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরিবর্তীত পরিস্থিতিতে তরুণ প্রজন্মের উপর দেশবাসীর আশা ভরসার জায়গা আরও বেশি তৈরি হয়েছে। কোনো অপশক্তি যেন জুলাই বিপ্লবকে ভূলুণ্ঠিত করতে না পারে সে জন্য নবীণ ও প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবে শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে তরুণরা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে। এই ব্যর্থতার দায় রাজনৈতিক শক্তিগুলো এড়াতে পারবে না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে যারা ভবিষ্যৎ সরকার পরিচালনায় আসবেন তাদের অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পথ নকশা তৈরি করা উচিত।’

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ কলেজের উপাধ্যক্ষ ব্রাদার নিপু হিউবার্ট রোজারিও সিএসসি, যোসেফাইট ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর ড. মোহাম্মদ হুমায়ুন করিব প্রমুখ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের উৎসবে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ বিতর্ক দল অংশগ্রহণ করছে।

 

এ জাতীয় আরও খবর

আমিরাতে বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট

এনসিপির প্রার্থী ছেলে, বিএনপির জন্য ভোট চাইলেন বাবা

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন উপদেষ্টা ফারুকী

জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না: রাশেদ প্রধান

ফ্যামিলি কার্ড ভুয়া, যারা নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের

জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা