সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুন এ বার্তায় আমরা একেবারে সন্তুষ্ট নই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছি। ডিসেম্বরে সময় অতিক্রম হয়ে গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। তারা বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি।’

বুধবার (১৬ এপ্রিল) দুপুর প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের স্পষ্ট বার্তার জন্য সরকারি বাসভবনে পৌনে ২ ঘন্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকটি বেলা ১২ টা ৫ মিনিটের দিকে শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে সব বিষয়ে ঐকমত্য হয়েছি, সেগুলো নিয়ে একটা তালিকা হতে পারে।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন