শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসে চিড় ধরেছে : নুর

news-image

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল, সেটিতে চিড় ধরেছে। কারণ, এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তারা ডিসি অফিস, ইউএনও অফিস, থানাসহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দল ও ছাত্র-জনতার সমন্বিত আন্দোলনে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু জনগণের মুক্তি আসেনি। জনগণ যার যার কাজে ফিরে গেছে, অথচ রাজনৈতিক দলগুলো যদি জনগণের ত্যাগের কথা ভুলে যায়, তবে জনগণ প্রতারিত হবে এবং সেই রাজনৈতিক নেতারাও এর ভুক্তভোগী হবেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এতে অনেকে জেল খেটেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, এলাকা ছেড়েছেন, এমনকি দেশও ছেড়েছেন। কিন্তু তারপরও জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি।

নুরুল হক নুর বলেন, গণআন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ না থাকলে ফ্যাসিবাদের পতন সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক দলের প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই অভ্যুত্থানের পর জনগণ হয়তো স্বাভাবিক জীবনে ফিরে গেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের ত্যাগের মূল্য দেওয়া এবং তাদের জন্য কাজ করা।

তিনি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা স্বীকার করে বলেন, দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক দলগুলো জনগণকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাস তৈরি হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, সেই ছাত্রদের মধ্যে কিছু ব্যক্তি সুবিধাবাদী হয়ে উঠেছে। তারা বিভিন্ন প্রশাসনিক অফিসে প্রভাব খাটানোর চেষ্টা করছে, যা জনগণের আস্থা নষ্ট করছে।

নুরুল হক নুর চলতি রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। তবে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে প্রতারণা করেন, তবে তারাও একদিন এর ফল ভোগ করবেন।

এ সময় গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের