,

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে যা বললেন শিবির সভাপতি

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে বক্তব্য দেন শিবির সভাপতি।

জাহিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে, আধিপত্যবাদের অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ, যেটা এখন আমরা অনেক বেশি বলছি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রামে একাত্তরের পর আপনারা জানেন অনেক সমস্যা ছিল, জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে তার অবস্থান শক্ত করে ধরে রাখতে সক্ষম হয়েছে।’

খালেদা জিয়ার বিষয়ে শিবির সভাপতি বলেন, ‘খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি, উনার আপোষহীন চরিত্র, আপোষহীন বডি ল্যাঙ্গুয়েজ, আপোষহীন কথাবার্তা, নিঃসন্দেহে উনাকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার মধ্যে সিক্ত রেখেছে।’

ছাত্ররাজনীতির বিষয়ে শিবির সভাপতি বলেন, ‘আমরা চাই, আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল—যারাই ফ্যাসিবাদবিরোধী ভূমিকায় অবদান রেখেছে, তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেব। রাজনৈতিক মাঠে একেকজনের চিন্তা, একেকজনের আদর্শ আলাদা থাকবে—এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র। কিন্তু দিনশেষে দেশটা আমার, আপনাদের, আমাদের সকলের। আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম। সেই অনুষ্ঠানের ফাঁকে ছাত্রদলের অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলেন শিবির সভাপতি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়