,

বাঞ্ছারামপুর ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  : দেশব্যাপী ধর্ষণ, সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল এর সভাপতি প্রার্থী সিফাত আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আজিজ শাওন, পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব মনিরুল ইসলাম আব্দুল্লাহ সহ উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে চলমান সহিংসতা, নারীদের প্রতি অব্যাহত নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ জনগণের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ছাত্রদল।
আয়োজকরা জানান, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ জানাতে এই মানববন্ধনের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট