সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশীকে মারধরের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেপ্তার

news-image

শহিদুল ইসলাম, শেরপুর
পার্কিং-সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীকে মারধর করার অভিযোগে গেপ্তার করা হয়েছে শ্রীলংকান ক্রিকেটার আশেন বান্দারাকে। গতকাল শনিবার গ্রেপ্তার করা হয় তাকে। যদিও গেপ্তারের পরপরই তাকে জামিন দেওয়া হয়। তবে আগামী ১২ মার্চ আদালতে হাজির করা হবে বান্দারাকে।

শ্রীলংকা পুলিশের মতে, শনিবার সন্ধ্যায় পিলিয়ান্ডালার কোলামুন্নায় এই ঘটনা ঘটে। বান্দারা সেখানেই থাকেন। রাস্তা আটকে রাখা একটি গাড়ি নিয়ে তর্ক-বিতর্কের পর বান্দারা তার প্রতিবেশীর বাড়িতে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘শনিবার সন্ধ্যায় একজন প্রতিবেশী অভিযোগ করেছিলেন যে বান্দারা ঝামেলা করেছেন এবং তিনি কারও বাড়িতে অনুপ্রবেশ করেছেন। কথা কাটাকাটির পর এক পর্যায়ে শারীরিক সংঘর্ষ শুরু হয়। শনিবার রাতে হামলার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয় এবং একই দিনে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।’

মন্তব্যের জন্য যোগাযোগ করলে শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভাইএসপিএন ক্রিকইনফোকে বলেন, বান্দারার বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের এই ঘটনার বিষয়ে আরও তথ্যের প্রয়োজন। ডি সিলভা আরও উল্লেখ, বান্দারা বর্তমানে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ নন। তিনি শ্রীলঙ্কার জাতীয় সুপার লিগে পুলিশ এসসির সঙ্গে চুক্তিবদ্ধ। তবে শ্রীলংকা ক্রিকেটের সুনাম নষ্ট করার জন্য তিনি দায়ী হতে পারেন।

ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত মিডল অর্ডার ব্যাটার বান্দারা জাতীয় দলের হয়ে ছয়টি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। ২৬ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে দ্বিতীয়-স্তরের দলের হয়ে খেলেছিলেন। শেষবার ২০২৩ সালের জানুয়ারিতে প্রথম একাদশে খেলেছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা