রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি কোনো ব্যবসা নয়: মঈন খান

news-image

নরসিংদী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না।

রবিবার সন্ধ্যা নরসিংদী পাঁচদোনা, মেহের পাড়া ও আমদিয়া ৩টি ইউনিয়নের সমন্বয়ে লাল মিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত ১৭ বছর যাবৎ আন্দোলন করেছি। আমরা চাই, আজকের যে অন্তর্বর্তীকালিন সরকার, তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করুক। হিংসা-বিদ্ধেষ পরিত্যাগ করে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবার করতে চাই।

তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি কোনো ব্যবসা নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধনদৌলত ও সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তাই সকলকে আহবান জানাবো, আমরা ইসলাম থেকে শিক্ষা নেই।

পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আল, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন, পাচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার আবু সিদ্দিক মিয়া ও মো: তারিক হোসেন রানা প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

নির্বাচনের ফলাফলকে মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ যুক্তরাজ্যের

বাবার আসনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন ১০ সন্তান

শাহবাগে ফুলের দোকানে ভিড়, বসন্ত ও ভালোবাসায় রঙিন ঢাকা

রাজপথে নামার হুঁশিয়ারি ডাকসুর

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপ নেবে জামায়াত

সোমবার এমপি-মন্ত্রীদের শপথ

শফিকুর রহমান–নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান