,

পদ্মা সেতুতে ৮০ কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি সেতু বিভাগকে এ নির্দেশ দেন।

পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছেন আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। এরই পরিপ্রেক্ষিতে নতুন গতিসীমা নির্ধারণ করা হয়েছে।

ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত পারাপার হতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে।

তিনি বলেন, এতে (গতিসীমা বাড়লে) যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে।

একই সঙ্গে ঈদের সময় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহতদের যেন দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নেওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনা থাকবে বলেও জানান সড়ক ও সেতু উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ