,

‘ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই’

news-image

বিনোদন ডেস্ক : মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বিশেষ করে গত কয়েকদিনে একাধিক স্থানে নারী ও শিশুর ধর্ষণের খবর মিলেছে।

বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের পাশাপাশি তারকার ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে।

এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।

নিলয় আলমগীর নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘ধর্ষণের বিচার হওয়া দরকার ৭ দিনের মধ্যে। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই।’

কমেন্ট বক্সে নেটিজেনরা নিলয়ের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তানিম নামে এক নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছো নিলয় ভাই। আমরা তোমার সাথে একমত।’ আরেকজনের ভাষ্য, ‘মনের কথাটাই বলেছেন।’

প্রসঙ্গত, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট