,

সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজটে আচ্ছন্ন নগরী, শঙ্কিত রোজাদাররা

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মঘণ্টা শেষ হতেই যানজটে আচ্ছন্ন হয়ে পড়েছে রাজধানীর প্রধান সড়কগুলো। ফলে ইফতারের আগে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

রোববার (৯ মার্চ) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ও গুগল ম্যপের সহযোগিতায় যানজটের স্থবিরতার চিত্র দেখা গেছে।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টুরোড, কাকরাইল, বাংলামোটর, শ্যমলী, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় যানজটের এ চিত্র দেখা যায়। অধিকাংশ সিগন্যালে দ্বায়িত্বরত ট্রাফিক পুলিশদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এছাড়াও যাত্রীদের অনেকেই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহনেও ছিল যাত্রীর চাপ।

কারওয়ান বাজার মোড়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন মিনহাজুল ইসলাম। তিনি বলেন, বেশ কিছু সময় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। যানজটের কারণে গাড়িও ঠিকমতো আসছে না। দুই-একটা গাড়ি যা আসছে সেগুলোতেও প্রচন্ড ভিড়। উঠতে পারছি না। কত সময় দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। রাস্তার এই অবস্থা থাকলে ইফতারে আগে মনে হয় না বাসায় পৌঁছাতে পারব।

ফার্মগেটে কথা হয় ওয়েলকাম পরিবহনে সাভারগামী যাত্রী মিনহাজের সাথে। তিনি বলেন, গত বৃহস্পতিবারও গাড়ির মধ্যে পানি দিয়ে ইফতার করেছি। আজও কপালে তাই আছে। কী আর করার? কিছু তো করার নেই। পরিস্থিতি মেনে নিতে হবে।

মোর্শেদ নামে অন্য এক যাত্রী বলেন, অনেক অপেক্ষা আর জ্যম ঠেলে আসতে পেরেছি। আমার বাসা কল্যাণপুর। তাই আশা করি ইফতারের আগেই বাসায় চলে যেতে পারব।

আড়ং সিগন্যাল থেকে হেঁটে মোহাম্মদপুর যাচ্ছেন হৃদয় শেখ। তিনি বলেন, ফার্মগেট থেকে গাড়িতে উঠেছি। জ্যাম ঠেলে আড়ং সিগন্যাল পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু আড়ংয়ে এসে যে জ্যামে পড়েছি, বাধ্য হয়েই হাঁটা শুরু করতে হয়েছে। তা না হলে আজ ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারব না।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ