,

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের অবস্থা অপরিবর্তিত

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের অবস্থা অপরিবর্তিত রয়েছে। যার ফলে অস্ত্রোপচার প্রয়োজন হলেও তা করা সম্ভব হয়নি, বলে জানা গেছে।

শুক্রবার (৭ মার্চ) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ব্রেইনের অবস্থা গতদিনের তুলনায় কিছুটা অবনতি হয়েছে। যার ফলে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, কিছুটা উন্নতি হলে তাকে অপারেশনের জন্য নেওয়া হবে।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে ডা. নজরুল বলেন, ‘ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক; হার্টের অবস্থা ঠিক আছে। কিন্তু ব্রেইনের অবস্থা গতকাল (বৃহস্পতিবার) রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হলে অপারেশনের প্রক্রিয়া করা যাবে।’

এদিকে দুপুরে সাবেক এই উপাচার্যকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান দেখতে যান। এ সময় তিনি সাবেক উপাচার্যের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক আরেফিন মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও নিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী