,

একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি বিক্রি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ৩ মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা।

মোট ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া পুণেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া ২ লাখ টাকা।

অন্যদিকে, এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

এদিকে মুম্বাইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়ঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট