,

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আটক

news-image

জামালপুর প্রতিনিধি : চাঁদাবাজির অভিযোগে জামালপুরে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক।

আটক ব্যাক্তিরা হলেন, মেস্টা ইউনিয়নের হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে ফরমান আলী (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির এই তিন কর্মী কয়েকদিন থেকে হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানান ওই ব্যবসায়ী। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে যৌথবাহিনী। আটক তিনজনই বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা জানান, আটক পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। এছাড়া ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

জামালপুর সদর থানার ওসি বলেন, আটক তিনজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর