বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর অংশে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে মহাসড়কের মদনপুর অংশে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত এই দুই জনের নাম- শাওন ও ওবায়দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

জানা গেছে, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনে দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তখন ঘটনাস্থলের আশপাশে থাকা জনতা ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ি চালক পালিয়ে গেছেন। আর গাড়ি এলাকাবাসী আটকে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে