,

চুমুকাণ্ডে উদিতের পাশে দাঁড়ালেন অভিনেত্রী কুণিকা

news-image

বিনোদন ডেস্ক : একটি গানের অনুষ্ঠানে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুমু দিয়েছিলেন কিংবদন্তী সংগীতশিল্পী উদিত নারায়ণ। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যা নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

তবে উদিতের ব্যবহারে কোনও দোষই দেখছেন না অভিনেত্রী কুণিকা সদানন্দ। বরং উদিতের পক্ষে কথা বলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে কুণিকা বলেন, ‘উদিত নারায়ণজি চুম্বন করেছেন, একদম ঠিক করেছেন। কিন্তু যেখানে চুম্বন করেছেন, সেই জায়গাটা ঠিক নয়। গালে চুম্বন করতে পারতেন।’

তিনি আরও বলেন, ‘মঞ্চে অনুষ্ঠান করার সময়ে এক অন্য মাদকতা কাজ করে। উত্তেজনা তুঙ্গে থাকে। দর্শক এত ভালোবাসা দেয়, নেশার মতো তা কাজ করে। এই ধরনের মুহূর্তে এই সব ঘটেই থাকে।’

এই মন্তব্যের পরে অন্য মহিলারা তাকে কটাক্ষ করতে পারেন বলে মনে করছেন কুণিকা। তার কথায়, ‘ওই মেয়েটি এসে চুম্বন করে চলে গেল। ওর তো আসাই উচিত হয়নি। সবচেয়ে বড় কথা, মেয়েটি কোনও আপত্তিও জানায়নি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট