,

বড় মঞ্চের বিস্ময় রাচিন, ক্যারিয়ারের পাঁচ সেঞ্চুরিই আইসিসি ইভেন্টে

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি ইভেন্টে সেঞ্চুরিটাকে যেন ডালভাত বানিয়ে ফেলেছেন রাচিন রবীন্দ্র। এর আগে ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী এই ব্যাটার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি। ফলে সবশেষ তিন ম্যাচে তার শতরান দুটিতেই।

এক ম্যাচ আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাচিন। তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন এই বাঁহাতি। এছাড়া নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে আইসিসির ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন রাচিন।

পরের ম্যাচে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। তবে আজ (বুধবার) সেমিফাইনালে আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন রাচিন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। সবকটিই আইসিসির ইভেন্টে। কিউই কোনো ব্যাটার এমন রেকর্ড এর আগে গড়তে পারেননি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন রাচিন। তার সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডও আছে বড় সংগ্রহের পথে। ৩১.১ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৮৬ রান।

এ জাতীয় আরও খবর

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আইপিইউ

চিঠির ভাঁজে আজও বেঁচে ভালোবাসা

এক প্ল্যাটফর্মে হবে বৈদেশিক মুদ্রার সব লেনদেন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য নয়: ভারতীয় হাইকমিশনার

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

সৌদি রিয়ালের বান্ডিল দেখিয়ে প্রতারণা, আটক ২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিলেটে দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র চালু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ চান ট্রাম্প