,

দুই উপদেষ্টার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই উপদেষ্টার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৫ মার্চ) উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের মাঝে তাদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদ্যমান পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব বদলে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

এদিন সকালে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার।

শপথ নিয়েই বেলা ১২টার দিকে নিজ দফতরে যান নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড