,

তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের কারাদণ্ডের রায় আপিলে স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন উচ্চ আদালত। হাইকোর্টের ওই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (৪ মার্চ) এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে এই আদেশ দেন আদালত।

আদালতে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন কায়সার কামাল ও মো. জাকির হোসেন। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। দুদকের করা ওই আপিলের শুনানি শেষে ২০১৬ সালে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন। রায়ে গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখেন। পাশাপাশি দুজনকে ২০ কোটি টাকা করে জরিমানা করা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন। ওই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। আদেশে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়