সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই। যে কারণে দেশের ক্রিকেটাররা এখন খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবেস শীঘ্রই আবারো জাতীয় দলের জন্য প্রস্তুত হতে হবে তাদের। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দল সিরিজ খেলতে আসবে বাংলাদেশে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম।’

‘আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।’-যোগ করেন তিনি।

এই সিরিজের ভেন্যু নিয়ে নাফীস বলেন, ‘ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ। একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে। ঢাকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা গ্রাউন্ড ডিপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছি। তারা আমাদের পরামর্শ দেবে এবং সবকিছু ঠিক করেই আমরা জানাতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা