,

ভারতীয় ভিসা নিয়ে কোনো সুখবর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি নাগরিকদের জন্য কবে নাগাদ ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুখবর দিতে পারেননি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এ রকম খবর ভারতীয় পক্ষ থেকে দিতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক সেটা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করছি তারা (ভারত) তাদের সিদ্ধান্ত জানাবেন বা কার্যকলাপ বাড়াবেন যেন লোকজন যারা ভারত যেতে চান, তারা ভিসা পান।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটাই আমাদের অবস্থান। আমি বিভিন্ন সময়ে বলে আসছি ভালো কাজের সম্পর্ক চাই, আর এটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে করতে চাই। এই অবস্থানটা প্রধান উপদেষ্টা বলেছেন। আমাদের প্রথম থেকে একটা স্পষ্ট অবস্থান আছে, এটা তারই প্রতিফলন। বাকিটুকু, দেখা যায়, দুই পক্ষের স্বার্থ আছে। কে কীভাবে সেই স্বার্থ দেখবে সেই বিবেচনায় সম্পর্ক আগাবে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী