,

বিশ্বের সঙ্গে রোজা-ঈদ পালনের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওলামা-মাশায়েখদের উদ্দেশে তিনি বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে বড় দিন একই দিনে পালন করে। তাই আমরা চিন্তা বা আলোচনা করে দেখতে পারি কি-না, বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি কি-না।’ বর্তমানে বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি-না, কোনো উপায় আছে কি-না তা চিন্তা করতে ওলামা-মাশায়েখদের প্রতি অনুরোধ জানান তিনি।

রবিবার (২ মার্চ) রমজানের প্রথম দিনে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি। বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থী ও ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার আয়োজন করেন তারেক রহমান।

ইফতার অনুষ্ঠানে ফার্মগেট ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। ইফতার শুরুর আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা ও সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যদি নিজেদের সৎ কাজে উৎসাহিত এবং অসৎ কাজে নিরুৎসাহিত করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত সমাজ ও দেশ ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আসুন, দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেজন্য রমজানে আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।’

তিনি বলেন, ‘রমজান আমাদের শিক্ষা দেয় সংযম হতে, রমজান আমাদের শেখায় কীভাবে ধৈর্যশীল হতে হয়, রমজান আমাদের শেখায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশে ও বিদেশে বসে একশ্রেণির লোক আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। এই বিভেদ শুধু বিএনপির সঙ্গে ওলামা-মাশায়েখদের নয়, এই বিভেদের মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে তার মধ্য দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। তারা দেশটা ধ্বংস করার চেষ্টা করবে।’

তিনি বলেন, ‘আজকে নতুন স্লোগান (ইনকিলাব জিন্দাবাদ) থেকে সবাই সাবধান থাকবেন। এর অর্থ কী? সেকেন্ড রিপাবলিক কাকে বলে? আমি এখনো বুঝি না। একটা বিশেষ পন্থায় তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আপনারা সর্তক থাকবেন। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু, সোবহানবাগ জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ওয়ালী উল্লাহ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়