,

আজ থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাটকা রক্ষায় নদীতে নৌপুলিশের অভিযান শুরু হয়েছে। নৌপুলিশের ১২টি থানা ও ফাঁড়ির দেড় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে ২৬টি টহল টিম পালাক্রমে নদীতে অভিযান পরিচালনা করবে। পুলিশ নদীতে অবস্থান করছে। কোনো জেলে আইন অমান্য করে নদীতে নামলে মৎস্য আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নৌপুলিশ জানায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে কোন জেলে ধরা পড়লে কমপক্ষে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডিত হতে পারেন।

এদিকে শনিবার (১মার্চ) ভোর থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনার নৌ সীমানায় জাটকা রক্ষায় টহল অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ড। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন মাছ ধরতে নদীতে না নামেন এজন্য জেলে পাড়ায় স্পিডবোট নিয়ে ঘুরে ঘুরে মাইকিং করছেন নৌপুলিশের সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র