,

এনাফ ইজ এনাফ, আর চুপচাপ থাকব না: নুর

news-image

নিজস্ব প্রতিবেদন : ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে আমরা আর চুপচাপ থাকব না।গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা বলতে হবে এবং আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে, তা সংশোধন করতে হবে। গত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি-দাওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায়ই চলছে দেশ। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত।’

শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে গণঅধিকার পরিষদের বর্ধিত সভায় এসব বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এ সময় রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন নুর।

নিজ দলের কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নুর বলেন, ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে। অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায়। আমরা (গণ-অভ্যুত্থানের) ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে।

তিনি ছাত্র রাজনীতির কথা উল্লেখ করে বলেন, ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র অবস্থায় ডিসি-এসপিদের সঙ্গে নিয়োগ নিয়ে ডিল করে, তাহলে একটা চাঁদাবাজ প্রজন্ম তৈরি হবে।গণঅধিকারের ব্যানার ব্যবহার করে কেউ অনৈতিক কোনো ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ দিয়ে নুরুল হক নুর বলেন, জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়বে গণঅধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করিনি, তবে ভবিষ্যতে করব কিনা- তা নিয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।গণ-অভ্যুত্থানের আগেই আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছিলাম। আগামী নির্বাচন আনুপাতিক হারে হতে হবে। এই দাবি নিয়ে প্রয়োজনে রাস্তায় নেমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়