বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ প্রজন্মই একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান

news-image

কক্সবাজার প্রতিনিধি : আজকের তরুণ প্রজন্মই একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে উখিয়া উপজেলার ইনানীতে ‘মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

দেশব্যাপী এ ধরনের প্রতিযোগীতার আয়োজন অব্যাহত থাকবে জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন করতে হবে। এতে পর্যটনের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব হবে।

কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘রাইড ফর গ্লোরি’ এই বার্তাকে ধারণ করে, প্রথমবারের মত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেইস-২০২৫।

এই সাইক্লিং প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর অভিজ্ঞ বিচারক মন্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন। মেরিন ড্রাইভ রেইস-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজার এর ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে বলে মনে করছে অংশগ্রহনকারীরা।

সকাল ৬ টায় মেরিন ড্রাইভে দরিয়ানগর প্যারাসিলিং পয়েন্টে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা শেষে এক সদস্যের ফায়ারিং করার পরপরই প্রতিযোগীরা সাইক্লিং শুরু করেন।

প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। এ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে লরা তুররিনি ও সৈয়দ মুবিন।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দীন সহ সামরিক-বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক