,

রাতে দেশে ফিরছেন শান্তরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তার সিকিভাগও পূরণ হয়নি। বাজে পারফরম্যান্সে আরো একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তারা খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড