বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন, আশা ফখরুলের

news-image

অনলাইন প্রতিবেদক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরক্ষপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিজেদের আশাবাদ ও বিশ্বাসের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।

দুই শতাধিক আসনে আসতে পারে ধানের শীষের সবুজ সংকেত
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করবে।

জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাকশাল ছিল একটি একদলীয় শাসনব্যবস্থা। সেখান থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। সংবাদপত্র মুক্ত করেছিলেন। এটি এখন অনেকেই ভুলে গেছেন। এই তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটি মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।

ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ইতিহাস তারা (আওয়ামী লীগ সরকার) পনেরো বছর ধরে বিকৃত করেছে। আনন্দের কথা হচ্ছে, ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তচিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমকেআর

 

এ জাতীয় আরও খবর

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর