,

অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগের ২ নেতা

news-image

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুটি অস্ত্রসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে থানায় সাংবাদিকদের সামনে আনা হলে তাদের একজন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা অস্ত্রের রাজনীতি করি না, কলমের রাজনীতি করি।’

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালির ফিরিঙ্গীবাজারের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও চসিকের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের মো. ইমরান আলী মাসুদ (৩৩)। অপরজন হলেন, মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব আলামপুর এলাকার মো. মনছুর আলী। মনছুর আলী ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিও।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরিঙ্গিবাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের অস্ত্রগুলোর ম্যাগজিন গুলিতে লোড করা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা হামলায় জড়িত। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র