,

নাফ নদী থেকে ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

news-image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।

টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, মাছ শিকার করতে যাওয়া চারটি নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় গেলে ১৯ জেলে ধরে নিয়ে যায় আরকান আর্মি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। তাদের ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র