,

বৈষম্যহীন দেশ গড়তে ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে

news-image

অনলাইন ডেস্ক : বৈষম্যহীন দেশ গড়তে হলে সবার রাজনৈতিক অধিকার আর ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, ভোট প্রয়োগের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘আমরা বিএনপি পরিবারের’ মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘যে দেশের মধ্যে মানুষের মৌলিক অধিকার থাকবে এমন একটি দেশ মানুষের প্রত্যাশা। সে তার রাজনৈতিক অধিকার পাবে, সেইসঙ্গে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে। বৈষম্যহীন দেশ গড়তে হলে অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন ছবির মাধ্যমে। কিন্তু গত ১৫ বছরের বিভিন্ন সময় ইচ্ছে থাকলেও তাদের অনেক সংবাদ প্রকাশ করতে দেওয়া হয়নি। তাদের রাজনৈতিক অধিকারসহ অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যারা দেশের ভালো চিন্তা করে, তাদের সবার উদ্দেশ্য এক। সবাই একটা দেশ চায়, যেখানে তার অর্থনৈতিক স্বাধীনতাসহ মৌলিক অধিকার থাকবে।’

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি নিয়ে বিএনপি আগাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, বিএনপি সেগুলোর জন্য অনেক আগে থেকেই বলছে। এর লক্ষ্য একটি, গণতান্ত্রিক দেশ গড়ে তোলা। যেখানে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক মুক্তি থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়