বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সময়ে নির্বাচনের নামে প্রতারণা করা হয়েছে: তারেক রহমান

news-image

নড়াইল প্রতিনিধি : বিগত ২০১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তামাশা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মণ্ডল, যুগ্ম-সম্পাদক আলীন হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়ত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।

দুপুরে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত ১৬ বছর সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। খুনি হাসিনা সরকার ক্ষমতা ধরে রাখতে শত শত নয়, হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের চাপে খুনি হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বাংলাদেশের মাটি থেকে।’

তিনি আরও বলেন, ‘মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, রাজনীতির অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে, আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার। বিগত স্বৈরাচারের সময় বা খুনি হাসিনার সময় দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, বিচারব্যবস্থা, শিল্প- এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি