,

সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

news-image

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীরা। বুধবার রাত থেকে দেশ-বিদেশি মুসল্লীরা ইজতেমায় আসছেন। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সিলেট থেকে আগম খোকন মুন্সি (৫৫) বলেন, গত পাঁচ বছর যাবৎ টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে আসছি। এবারই আমাদের (সা’দ অনুসারীদের) কয়েকটি তারিখ নির্ধারণ করা হয়েছিল। তারিখ ভিন্ন ভিন্ন নির্ধারণ করাতে আমাদের সাথীদের টঙ্গী ইজতেমার ময়দানে আসার জন্য অনেক বিভ্রান্তি হয়েছে। অনেক সমস্যার পরও ময়দানে ঠিকঠাক মতো আসতে পারায় অনেক খুশি তিনি।

ইজতেমার সার্বিক বিষয়ে মাওলানা সা’দ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবেবরাত পাচ্ছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবেবরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, কাল থেকে শুরু হচ্ছে সা’দপন্থীদের বিশ্ব ইজতেমা। আগের মতোই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান। কোনো দুষ্কৃতিকারী যদি ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে ধরিয়ে দেবেন।

কমিশনার আরও বলেন, সা’দপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনোকুলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ, ম্যাজিস্ট্রেট কাজ করছে।

মাওলানা সা’দ অনুসারীদের শীর্ষ মুরব্বি ড. রেজাউল করিম জানান, সুন্দরভাবে ইজতেমা করতে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আপাতত কোনো শর্ত নিয়ে ভাবছি না। সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা। তৃতীয় ধাপে ১৪–১৬ ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা সা’দের অনুসারীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট