,

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির রায় 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সায়দুর রহমান হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) দুপুরে
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬) , একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপণ মিয়া (২৮) এবং উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)।
উল্লেখ্য,২০১৯ সালে ফল ব্যবসায়ী সায়দুর রহমান বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকার তাকে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত করে হত্যা করে। ২০১৯ সালের ৩০শে সেপ্টেম্বর মেঘরা নদীর তীর হতে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে। মামলায় ২০ জন স্বাক্ষীর মধ্যে মোট ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন।
আসামী পক্ষের  আইনজীবী মোশারফ হোসেন সামী জানান ফাঁসির রায়ে আমরা সংক্ষুদ্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। জেলা ও দায়রা জজ  আদালতে অতিরিক্ত পিপি মোঃ আজাদ মিয়া উক্ত রায়ে সন্তোষ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট