বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ইতিহাস সাক্ষী বাংলাদেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে। বিএনপি বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।’

আজ বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের জনগণ অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, কী প্রচণ্ড চাপের মুখে জীবন ধারণ করতে হয়েছে। গুম-খুন হয়েছে। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের পরির্তন হলো। আমাদের দাবি ছিল স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই।’

‘যারা দায়িত্বে আছেন তারা জোর করে সেখানে বসেন নাই। আমরা তাদেরকে সেখানে বসিয়েছি মানুষের আকাঙ্খা পূরণের জন্য। মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পার, যাতে ন্যায্যমূল্যে দ্রব্যাদি কিনতে পারে। আমার কৃষক যাতে তার ফসলের ন্যায্যমূল্য পায় এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, এম আকবর আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, নুর কায়েম সবুজ, জাসাসের কেন্দ্রীয় নেত্রী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা, সিমকি ইমাম খান, যুবদল নেতা মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল কায়েসসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি