,

এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহাওয়া

news-image

চলতি ২০২৫ সালের রমজান মাসে মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের আবহাওয়া থাকবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন এ তথ্য।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ভাবে আমরা যে সৌর বর্ষপঞ্জি মেনে চলি— তাতে ৩৬৫ দিনে এক বছর হয়। কিন্তু এর পাশাপাশি আরব অঞ্চলে পৃথক একটি বর্ষপঞ্জি মানা হয়, যেটি চান্দ্রভিত্তিক এবং এই বর্ষপঞ্জি অনুযায় ৩৫৫ দিনে এক বছর হয়। এ কারণে প্রতি সৌর বর্ষপঞ্জির হিসেবে ১০ দিন করে এগিয়ে আসে রমজান মাস।

সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর রমজানের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ২৮ ফেব্রুয়ারি। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে সৌদিতে। এশিয়ার বেশিরভাগ দেশের মতো এই সময়টি সৌদিতে ‘বসন্তকাল’ হিসেবে পরিচিত।

সোমবার সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রোতানা খালিজিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিল আল আকিল বলেন, ‘সৌদি আরবে মার্চ মাস থেকে বসন্তকাল শুরু হয়। এই মাস থেকেই শীত বিদায় নিতে শুরু করে এবং পুরো মাস দেশজুড়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। তাই এবারের রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সৌদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে।”

ইসলামের প্রধান ৫টি স্থম্ভের একটির নাম রোজা বা সিয়াম। বছরজুড়েই রোজা রাখা যায়, তবে রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধর্মপ্রাণ মুসলিমরা এ মাসের ৩০দিনই রোজা রাখেন। রমজানের পরেই আসে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

তাছাড়া ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্যও এ মাসটি গুরুত্বপূর্ণ। সারা বছর ধরেই ওমরাহ পালন করা গেলেও সামর্থ্যবান মুসল্লিদের একটি বড় অংশ রমজান মাসে ওমরাহ পালনে আগ্রহী। যদি এবারের রমজানে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে, তাহলে তা বাইরের বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহযাত্রীদের জন্যও স্বস্তিদায়ক হবে।

প্রসঙ্গত, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ব্যাপক তাপপ্রবাহ এবং গরমের কারণে গ্রীষ্মকালে নাভিশ্বাস ওঠে বিদেশ থেকে আসা ওমরাহ কিংবা হজযাত্রীদের। ২০২৪ সালে হজ হয়েছিল জুন মাসে। এই সময়টিতে সৌদিতে গ্রীষ্মকাল থাকে এবং ব্যাপক তাপপ্রবাহের কারণে সেবার হাজারেরও অধিক হাজি প্রাণ হারিয়েছিলেন। সূত্র : গালফ নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট