,

ডেভিল হান্টে ছোট-বড় সব শয়তান ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

রাজশাহী প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে বড় শয়তান সবাই ধরা পড়বে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কেউ ছাড় পাবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল সবাই ধরা পড়বে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন দেশ ডেভিলমুক্ত না হবে। তবে অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সীমান্তে ভারতীয় বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এতে আমরা খুশি। তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।’

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁঞা, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান