,

৯ মাসের সন্তানকে বাড়িতে রেখে ট্রেন চালাচ্ছেন ফরিদা

news-image

লালমনিরহাট প্রতিনিধি : ট্রেনের ছন্দময় গতিতে ছুটে চলা জীবন, আর সেই গতিকে পরিচালনার দায়িত্ব এক নারীর হাতে। লালমনিরহাট রেল বিভাগে একমাত্র নারী ট্রেনচালক (এলএম) হিসেবে কাজ করে যাচ্ছেন নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে। ৪ সন্তানের জননী ফরিদা মাত্র ৯ মাসের বাচ্চাকে বাড়িতে রেখে ট্রেন চালাচ্ছেন। তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগ।

ট্রেনচালক ফরিদা স্বামী টুটুলকে নিয়ে লালমনিরহাট রেলস্টেশনের সরকারি কোয়ার্টারে বসবাস করেন। তাদের দুই মেয়ে ও দুই ছেলে। বাড়ি দিনাজপুর জেলায়। টুটুল লালমনিরহাটে বেসরকারি চাকরি করেন।

ট্রেনচালক ফরিদা বলেন, চ্যালেঞ্জ হিসেবে এই কাজটি আমি বেছে নিয়েছি। ছোট থেকে ইচ্ছা ছিল চ্যালেঞ্জিং পেশায় যাবো। ২০১৪ সালে ট্রেনচালক হিসেবে রেল বিভাগে যুক্ত হই। পরিবার যদি সাপোর্ট না করে তাহলে আপনি এ পেশায় আসতে পারবেন না। পাশাপাশি একজন পুরুষ ট্রেনচালকের সাপোর্ট প্রয়োজন রয়েছে। একজন নারী ট্রেনচালক হিসেবে সমাজে কে কী বললো সেটা দেখার বিষয় না। নারী হিসেবে যারা আমাকে ট্রেনচালকের সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আমার দুই মেয়ে ও দুই ছেলে। সবচেয়ে ছোট ৯ মাসের মেয়েকে রেখে আমি ট্রেন চালাতে আসি। কাজে বের হলেও তারা কোনোদিন বিরক্ত হয় না।

লালমনিরহাট রেল স্টেশনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ফরিদা। চার সন্তানের মা হয়েও তিনি বেছে নিয়েছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা। প্রথমে ভয় পেলেও এখন ট্রেনের স্টেশন থেকে স্টেশনে ছুটে চলার এই কাজটিকে ভালোবেসে ফেলেছেন। ২০১৪ সালে চাকরিতে যোগদান করে চাকরি জীবনের প্রায় ১০ বছর শেষ করেছেন।

ট্রেনচালক ফরিদা নারী হওয়ায় তাকে প্রতিনিয়ত নানান সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু কখনো দমে যাননি ফরিদা। ট্রেনের যান্ত্রিক ত্রুটি হলে, নিজেই তা সমাধানের সাহস দেখান তিনি। তার এই সাহসিকতা ও পেশাদারিত্বে মুগ্ধ রেল কর্তৃপক্ষ।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় লোকো ইনচার্জ কাজী সুমন বলেন, নারীরা এখন আর ঘরের মধ্যে বন্দি নেই। তারা সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। নারী চালকদের কাজে কোনো গাফিলতি নেই। ফরিদার মতো নারীরা দেখিয়ে দিচ্ছেন, কোনো পেশায় নারীদের জন্য অসম্ভব না। সাহস, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে প্রতিটি বাধা জয় করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর