,

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

news-image

ইসলাম ডেস্ক : আজ সৌদি আরবে ৭ ফেব্রুয়ারি ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ৮ শাবান ১৪৪৬ হিজরি। ১৪৪৬ হিজরির শাবান মাসের দ্বিতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন।

তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর। তিনি সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বেশ জনপ্রিয়। আলেম ও দাঈ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

সালাহ আল বুদাইরের জন্ম সৌদি আরবের হাফুফ শহরে। ১৯৮৫ সালে হাই স্কুলের ছাত্র অবস্থায়ই তিনি নামাজের ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে শায়খ সালাহ মসজিদে নববির ইমাম এবং মদিনার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট