সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচারের কোনো স্তম্ভ দেশে থাকবে না: মেজর বজলুল হুদার ভাই

news-image

শেখ মুজিবুর রহমানকে খুনের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত মেজর (অব.) বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক বলেছেন, ‘বিপ্লবী জনতা প্রমাণ করে দিয়েছেন এই দেশে স্বৈরাচারের কোনো স্তম্ভ থাকবে না।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার দৃশ্য দেখতে এসে তিনি গণমাধ্যমে এ কথা বলেন।

নুরুল হুদা ডিউক বলেন, ‘আমার ভাই জাতীয় বীর ও মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদা বাকশাল হটিয়েছিল। আমার ভাইকে খুনি হাসিনা জেলখানায় হত্যা করেছিল। তারা আমার পরিবারের অনেককে হত্যা করেছে। সেই হত্যার বিচার চাই।’

তিনি বলেন, ‘এই বাড়ি ভেঙে বিপ্লবী জনতা প্রমাণ করে দিয়েছেন দেশে স্বৈরাচারের কোনো স্তম্ভ থাকবে না। এই জালিমশাহীর আস্তানা ভেঙে দেওয়ার মধ্যদিয়ে আজ মানুষের ক্ষোভের প্রকাশ ঘটেছে।’

নুরুল হুদা আরও বলেন, ‘এই স্বৈরাচারের চিহ্ন থাকলে তারা আবার ফিরে আসবে। তার হাজার হাজার মানুষ হত্যা করেছে। তাদের কোনো স্মৃতি এ দেশে রাখা যাবে না।’

গতকাল বুধবার রাত থেকে ভাঙা শুরু হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবারও বাড়ি ভাঙা চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি