,

সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া এরজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই। তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধান জানানো শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার। চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য।

শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয়-এ কথা জানিয়ে রিজভী বলেন,
সংস্কার চলমান প্রক্রিয়া এরজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন।

স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে এ কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী।

বাজার সিন্ডিকেট আছে ও আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে না এটা বিরুদ্ধচারণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়