বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর সড়কে প্রাণ গেলো দুই আপন চাচাতো ভাইয়ের

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: -নবীনগর পৌর সদরের আলীয়াবাদ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ গেলো স্বেচ্ছাসেবী কর্মী শিহাব উদ্দিনের(২৫) ও গুরুতর আহতাবস্থায় তার চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন(২৪)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে ও মারা যায়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার(২/২) সকালে। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।
বাড়িতে গিয়ে কথা নিহত শিহাবের পিতা রফিক মিয়ার সাথে তিনি জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতো গিয়া আমার পোলা শেষ হযে গেলো বলে তিনি বিপাল করছেন।
নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া কান্নাজনিত কন্ঠে জানান আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।
 প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতি এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
নবীনগর সদর হাসপাতালে চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায় ।
ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য  ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল সেচ্ছাসেবী কর্মী।
ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান