,

অনেকটা সুস্থ খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো

news-image

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এসবের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন।

শুক্রবার (৩১ জানুয়ারি) লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী হওয়া এই চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এদিকে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। সেখানেই চলছে তার চিকিৎসা। আপাতত তিনি তারেক রহমানের বাসাতেই থাকবেন। চিকিৎসার চূড়ান্ত ফলোআপ শেষ না করে তিনি দেশে ফিরবেন না।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী এখন অনেকটাই সুস্থ। ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দে সময় পার করছেন। বেশ খোশমেজাজে আছেন তিনি। মানসিক অবস্থাও ভালো।

খালেদা জিয়ার চিকিৎসক জানান, তার কিডনিতে যে সমস্যা ছিল সেটা অনেকটা উন্নতি হয়েছে। অন্য জটিলতাও কমছে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি।

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। প্রায় ১৭ দিন হাসপাতালে কাটানোর পর গত ২৪ জানুয়ারি রাতে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বারবার চেষ্টা করলেও আওয়ামী লীগ সরকার সেই সুযোগ দেয়নি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার পথ খুলে যায়। এছাড়া বিভিন্ন মামলা থেকেও তিনি পর্যায়ক্রমে খালাস পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়